বিনোদন

৬ প্রেক্ষাগৃহে মুক্তি পেল বন্ধু দিবসের ছবি

তিন বন্ধু বাইসাইকেল চালিয়ে আকাশে উড়ন্ত বিমান দেখছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন বন্ধু বাইসাইকেল চালিয়ে আকাশে উড়ন্ত বিমান দেখছে, প্রকৃতি ও বন্ধুত্বের সুন্দর মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

আগস্টের প্রথম রবিবার বন্ধু দিবস। এবারে দিনটি পড়েছে ৩ আগস্ট! তার আগেই ১ আগস্ট (শুক্রবার) দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে বন্ধুত্ব নিয়ে নির্মিত পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘উড়াল’।

বন্ধুত্বের আন্তরিক গল্পে তৈরি এই ‘ন্যাচারাল সিনেমা’টি পরিচালনা করেছেন নবাগত নির্মাতা জোবায়দুর রহমান। এটি তার প্রথম ছবি, একইসঙ্গে এটি প্রথম চলচ্চিত্র প্রযোজনা অভিনেতা শরীফ সিরাজের জন্যও। ছবির চিত্রনাট্য লিখেছেন আবদুল হালিম প্রামানিক, যিনি এটিই প্রথমবারের মতো বড় পর্দায় লিখলেন।

নতুন প্রজন্মের মুখ নিয়ে নির্মিত ‘উড়াল’-এর সকল অভিনেতা-অভিনেত্রীর বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। অভিনয়শিল্পীরা বাছাই করা হয়েছে অডিশন ও ওয়ার্কশপের মাধ্যমে। ছবির দৃশ্যধারণ হয়েছে সৈয়দপুর ও পার্বতীপুরে। স্থানীয় ভাষা, সংস্কৃতি ও আবহকে সম্মান জানিয়ে সেখানে থেকেই মূল চরিত্রগুলোর জন্য স্থানীয় নাট্যদল থেকে শিল্পী সংগ্রহ করে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হয়েছে।

বন্ধুত্বের গল্পকে বাস্তবধর্মী করে তুলতে শুটিংয়ের আগে ওয়ার্কশপের মাধ্যমে তৈরি করা হয়েছে একটি বন্ধুত্বপূর্ণ পরিবেশ, যা সিনেমার গল্পেও প্রতিফলিত হয়েছে। বাজেট সীমিত হলেও সিনেমার প্রতি ভালোবাসা ও স্বপ্নে ভর করে এগিয়ে গেছেন পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও পুরো অভিনয়দল।

সিনেমাটি বর্তমানে দেশের মাল্টিপ্লেক্সগুলোতে মুক্তি চলছে। যার মধ্যে রয়েছে—ঢাকার স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা), মিরপুর সনি, যমুনা ব্লকবাস্টার সিনেমাস, উত্তরার ম্যাজিক মুভি থিয়েটার, কেরানিগঞ্জের লায়ন সিনেমাস, এবং চট্টগ্রামের বালি আর্কেড।

বন্ধু দিবসকে কেন্দ্র করে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি দর্শকদের হৃদয়ে বন্ধুত্বের নতুন এক ছোঁয়া নিয়ে আসবে বলেই প্রত্যাশা নির্মাতাদের।

বিষয়:উড়ালচিত্রনাট্যজোবায়দুর রহমানবন্ধু দিবসবন্ধু দিবসের ছবিলিড বিনোদন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…