চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী প্রজাপতি মেলা

মোহাম্মদ রুবেলমোহাম্মদ রুবেল
9:40 অপরাহ্ন 06, ডিসেম্বর 2024
শিক্ষা
A A
Advertisements

‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ এ স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে দিনব্যাপী প্রজাপতি মেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। উদ্বোধন শেষে জহির রায়হান মিলনায়তন থেকে একটি র‌্যালি বের করেন তারা। র‍্যালিটি শহীদ মিনার ঘুরে মিলনায়তনের সামনে এসে শেষ হয়।

উদ্বোধনকালে উপাচার্য বলেন, প্রজাপতির কাছ থেকে মানুষের শেখার আছে। প্রজাপতি পরাগায়ণের মাধ্যমে কোনো প্রকার ক্ষতি ছাড়াই আমাদের জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আমাদেরকে প্রজাপতির কাছ থেকে গোটা বিশ্বকে নিরাপদ রাখার শিক্ষা গ্রহণ করতে হবে। প্রজাপতিসহ সকল প্রাণের প্রতি মানুষের দায়িত্ব শুধু সহানুভূতি দেখানো নয়, তাদের প্রতি আমাদের নৈতিক দায়বদ্ধতাও রয়েছে। আমাদেরকে সমাজে বিভেদ সৃষ্টি এবং প্রকৃতি ধ্বংস করা থেকে বিরত থাকতে হবে।

এসময়, উপাচার্য দর্শনার্থী, শিক্ষক-শিক্ষার্থীসহ সকলকে প্রাণ-প্রকৃতি সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান।

এ বিষয়ে প্রজাপতি মেলার আহ্বায়ক অধ্যাপক মো. মনোয়ার হোসেন বলেন, প্রজাপতি যে শুধু সৌন্দর্য ছড়ায় তা নয়, এরা পরাগায়নের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা পালন করে। আমাদের উচিত প্রজাপতিসহ সবধরনের প্রাণীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা।

এদিন মেলাকে কেন্দ্র করে ক্যাম্পাসকে সাজানো হয়েছিল বর্ণিল সাজে। ক্যাম্পাসের ছবি চত্বরসহ বিভিন্ন স্থানে প্রজাপতির ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন, পোস্টার ঝুলানো হয়। ছুটির দিন হওয়ায় মৃদু শীতকে উপেক্ষা করে সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো প্রজাপতিপ্রেমি মেলায় ছুটে আসেন।

তরুণ-তরুণীদের পাশাপাশি মেলায় শিশু-কিশোরদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাদের জন্য প্রজাপতি বিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী, রচনা প্রতিযোগিতা, প্রজাপতির আদলের ঘুড়ি উড়ানো প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এছাড়া, প্রজাপতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রে এবং প্রজাপতি পার্কে জীবন্ত প্রজাপতি দর্শনের ব্যবস্থা রাখা হয়।

এবারের মেলায় বন্যপ্রাণী ও প্রজাপতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বন ও প্রকৃতি বিষয়ক সংগঠন ‘প্লানটেশন ফর নেচারের’ প্রতিষ্ঠাতা সবুজ চাকমাকে বাটারফ্লাই অ্যাওয়ার্ড, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী মো. সাব্বির আহমেদকে বাটারফ্লাই ইয়াং ইনথুজিয়াস্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এ মেলার টাইটেল স্পন্সর হিসেবে ছিল ‘কিউট’। এছাড়া, সহযোগী সংগঠন হিসেবে ছিল প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন), আরণ্যক ফাউন্ডেশন ও বাংলাদেশ বন বিভাগ প্রভৃতি।

প্রসঙ্গত, প্রজাপতি সংরক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিবিদ্যা বিভাগের ‘কীটতত্ত্ব’ শাখার উদ্যোগে ২০১০ সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যতিক্রমী এই প্রজাপতি মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।

ট্যাগ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়প্রজাপতি মেলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালুর সিদ্ধান্ত

পরবর্তী

পাগলা কুকুরের আক্রমণে শিশুর মৃত্যু

পরবর্তী

পাগলা কুকুরের আক্রমণে শিশুর মৃত্যু

'আ.লীগ হিন্দুদের ওপর হামলা করে সেই ছবি পশ্চিমাদের কাছে বিক্রি করতে চায়'

সর্বশেষ

নিজেকে শয়তান মনে করি না: জেফ্রি এপস্টাইন

ফেব্রুয়ারি 2, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনা বড় ফ্যাক্টর হলেও অপ্রতিরোধ্য নয়

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

শ্রমিক ইশতেহার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান

ফেব্রুয়ারি 2, 2026

নির্বাচন ও রমজানের আগে এই কর্মবিরতি অর্থনীতির জন্য বড় ক্ষতি

ফেব্রুয়ারি 2, 2026

নির্বাচনী স/হিং/সতা বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়াবে ইসি

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version