জনপদ

নেত্রকোণায় পাহাড়ি ঢলে ভেসে গিয়ে শিশু নিখোঁজ

নেত্রকোণায় পাহাড়ি ঢলে শিশু নিখোঁজের খবর, পানিতে ডুবে যাওয়ার সময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নেত্রকোণায় পাহাড়ি ঢলে শিশুসহ অনেক মানুষ পানিতে ভেসে যাচ্ছে, উদ্ধার কাজ চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাহিদ হাসান: নেত্রকোণার কলমাকান্দায় পাহাড়ি ঢলের স্রোতে ভেসে বৃষ্টি নামে এক সাত বছর বয়সী শিশু নিখোঁজ হয়েছে।

উপজেলার সদর ইউনিয়নের বগাজান গ্রামের কৃপেন্দ্র ঋষি ও ববিতা ঋষি দম্পতির মেয়ে বৃষ্টি। আগবকাজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী বৃষ্টি।

শনিবার (১৩ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গ্রামের কাঁচা রাস্তার ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় পাহাড়ি ঢলের স্রোতের ভেসে যায় বৃষ্টি। তারপর থেকেই নিখোঁজ সে।

স্থানীয়রা ও শিশুটির পরিবারের বরাতে কলমাকান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, দুই দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে উপজেলার নদ -নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চলের বেশ কিছু কাঁচা রাস্তা প্লাবিত হয়। এ অবস্থায় সকালে বাড়ি থেকে বের হয়ে বৃষ্টি পাশের গ্রামে কাঁচা রাস্তা পার হওয়ার সময় স্রোতের টানে পানি ভেসে যায়। পরে স্থানীয়রা ও কলমাকান্দা ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল তাকে উদ্ধারে চেষ্টা চালায়। কিশোরগঞ্জে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে। দুপুর দেড়টা নাগাদ শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

এছাড়া শুক্রবার বিকালে হাওরাঞ্চলের উপজেলা খালিয়াজুরীর মেন্দিপুর ইউনিয়নের নুরপুর গ্রামের আব্দুল গফুরের ২ বছরের মেয়ে বুশরা আক্তার বাড়ির সামনে হাওরের পানিতে ডুবে মারা যায়।

বিষয়:নেত্রকোণাপাহাড়ি ঢলশিশু নিখোঁজ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…