অপরাধ

এক্সপ্রেসওয়েতে পড়ে ছিল মুখে টেপ মারা মরদেহ

এক্সপ্রেসওয়েতে পড়ে ছিল মুখে টেপ মারা মরদেহ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে স্কচটেপ মোড়ানো অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ৪ সেপ্টেম্বর সকালে এক্সপ্রেসওয়ের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, কে বা কারা মরদেহটি সেখানে ফেলে গেছে তা জানতে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণ করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একই সঙ্গে নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

পুলিশের প্রাথমিক ধারণা, অন্য কোথাও ওই ব্যক্তিকে হত্যার পর পরিচয় গোপন এবং আলামত নষ্ট করতে মরদেহটি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ফেলে যাওয়া হয়ে থাকতে পারে।

নিহত ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশার চালক হতে পারেন বলেও প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

বিষয়:ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েমরদেহ উদ্ধারস্কচটেপ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…