প্রবাস সংবাদ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির

প্রবাসী বাংলাদেশির সড়ক দুর্ঘটনায় মৃত্যু, আহত পরিবারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবাসী বাংলাদেশির মৃত্যুর ঘটনায় আহত পরিবারের ছবি, দুর্ঘটনা স্থলের ছবি সহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

মোশারফ হোসেন: কুয়েতে সড়ক দুর্ঘটনায় আমির হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ৫ নং ইয়াকুবপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ড বরইয়া গ্রামের ইদ্রিচ ব্যাপারী বাড়ির মুমিনুল হকের ছেলে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সাবাহ আল-আহমাদ রোডের নিকটবর্তী জায়গায় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে প্রাণ হারান আমির। এই ঘটনায় গুরুতর আহত হয় আরও একজন।

নিহত আমিরের স্বজন ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার সকালে বাঙালি অধ্যুষিত এলাকা খ্যাত হাসাবিয়া নিজ বাসস্থান থেকে কাজের উদ্দেশ্যে দেশটির মরু অঞ্চল ওয়াফরা যান আমির। পড়ন্ত বিকেলে কাজ শেষ করে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন আমির। তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

আমির হোসেন দীর্ঘ ১৫ বছর কুয়েতে ২০ নং খাদেম আকামায় কর্মরত ছিলেন। পরিবারে পাঁচ ভাই-বোনের মধ্যে আমির হোসেন সবার বড়। তার দুই সন্তান রয়েছে।

আমির হোসেনের মরদেহ আদান হাসপাতালের মর্গে রাখা হয়েছে। যথাযথ প্রক্রিয়া শেষে লাশ দ্রুত দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন তার স্বজনরা।

বিষয়:কুয়েতে দুর্ঘটনায় ‍মৃত্যুসড়ক দুর্ঘটনা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…