জনপদ

মধ্যরাতে শেষ হচ্ছে সাগরে মাছ ধরার ৬৫ দিনের নিষেধাজ্ঞা

সাগরে মাছ ধরা শেষে মাছের বড় সংগ্রহের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মাছ ধরা শেষে সাগরে মাছের বিশাল সংগ্রহ দেখানো হচ্ছে, যা বাংলাদেশের মাছ ধরার মৌসুমের শেষের চিত্র।. Channel i News – চ্যানেল আই নিউজ

আজ রোববার ২৩ জুলাই মধ্য রাত থেকে শেষ হচ্ছে সাগরে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা। পটুয়াখালীতে ইতিমধ্যে ট্রলার ধোয়া মোছাসহ জাল, রসদসামগ্রী নিয়ে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলেরা।

রাত ১২টা পেরোলেই নিজ নিজ এলাকা থেকে ইলিশ শিকারে একযোগে গভীর সাগরে যাত্রা করবে অন্তত ২ হাজার মাছ ধরা ট্রলার নিয়ে ৫০ হাজার জেলে ও মাঝিমাল্লা।

ইলিশসহ সামুদ্রিক মাছের স্বাভাবিক প্রজনন ও সংরক্ষণে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিনের মৎস্য আহরণে নিষেধাজ্ঞা আরোপ করে মৎস্য বিভাগ। এর আগে এবছর তেমন ইলিশ ধরা না পড়ায় অনেকটা হতাশ পটুয়াখালীর জেলেরা।

তবে এবার দীর্ঘ নিষেধাজ্ঞার ফলে জেলেদের জালে ধরা পড়বে ঝাঁকে ঝাঁকে ইলিশ। দেনা কাটিয়ে প্রানচাঞ্চল্য ফিরে আসবে জেলে পরিবার, কুয়াকাটা, রাঙ্গাবালী, চরমোন্তাজ, আলীপুর ও মহিপুরের মৎস্য আড়ৎগুলোতে-এমন প্রত্যাশা জেলে, আড়তদার ও মৎস্য সংশ্লিষ্টদের।

বিষয়:পটুয়াখালী
প্রতিবেদক

এনায়েতুর রহমান

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…