আন্তর্জাতিক

অপারেশন সিন্দুর স্ট্রাইকে পাকিস্তানি ৯টি বিমান ধ্বংস

সেনা কর্মকর্তারা কম্পিউটার মনিটর দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি সেনা কর্মকর্তা কম্পিউটার মনিটর দেখছেন, যা নজরদারি ও বিশ্লেষণের জন্য ব্যবহৃত হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অপারেশন সিন্দুর স্ট্রাইকে ভারতের মিসাইল হামলায় পাকিস্তানের ৬টি যুদ্ধবিমানসহ মোট ৯টি বিমান ধ্বংস করা হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

অপারেশন সিঁদুরে ভারতের মিসাইল হামলায় পাকিস্তনের ১১টি বিমান বাহিনীর ঘাঁটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা স্বীকার করেছিল পাকিস্তান। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকাশ্যে আনা হয়নি।

একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, ভারতের হামলায় বিমান বাহিনীর ঘাঁটিতে থাকা ৬টি যুদ্ধবিমান ধ্বংস হয়। এছাড়া দুটি নজরদারি বিমান, একটি সি-১৩০ পরিবহণ বিমান, ৩০ টিরও বেশি ক্ষেপণাস্ত্র, একাধিক ইউএভি গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি আকাশপথে হামলার সতর্কবার্তা দেয়া একাধিক র‍্যাডার ও নিয়ন্ত্রণ ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়েছে এই হামলায়। এখানেই শেষ নয়, ভারতের এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থার কবলে পড়ে ধ্বংস হয়েছে পাকিস্তানের একটি উচ্চক্ষমতা সম্পন্ন এয়ারক্রাফট।

গত ২২ এপ্রিল পহেলগাওয়ে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছিল ২৬ জনের। সেই মৃত্যুর বদলা নিতে গত ৭ মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসের আঁতুড়ঘরে হামলা চালায় ভারত। এই অপারেশনের নাম দেয়া হয় অপারেশন সিঁদুর। যার জেরে দুই দেশের সামরিক উত্তেজনা চরম আকার নেয়। পাক সীমান্তবর্তী রাজ্য জম্মু-কাশ্মীর, থেকে গুজরাট পর্যন্ত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় পাকিস্তান। যদিও তাদের সে হামলা রুখে দেওয়ার দাবি করেছে ভারত।

বিষয়:অপারেশন সিন্দুরধ্বংসপাকিস্তানপাকিস্তানি ৯টি বিমানভারত
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…