কুমিল্লা

৯ বগি লাইনচ্যুত: ১৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

বগি লাইনচ্যুতের কারণে ট্রেন চলাচল বন্ধ, মানুষ দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বগি লাইনচ্যুতের কারণে ট্রেনের ক্ষতিগ্রস্ত অংশ ও মানুষজনের ভিড় দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুরে জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯ বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ১৪ ঘণ্টা পর ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার ১৮ মার্চ ভোর সাড়ে ৪টায় ট্রেন চলাচল উপযোগী করে রেলওয়ে কর্তৃপক্ষ। পরে ভোর ৫টায় ট্রেন চলাচল শুরু হয়। এর আগে গতকাল রোববার বেলা ২টার দিকে বিজয় এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়।

চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মো. সাইফুল ইসলাম জানান, বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার পর আপ লাইন একেবারেই চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। বগিগুলোর বেশিরভাগ ডাউন লাইনে ছিটকে পড়েছে। ডাউন লাইনের ওপর পড়া বগিগুলো নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এরপর চলাচল স্বাভাবিক ঘোষণা করা হলে লাকসাম থেকে সব ট্রেন নাঙ্গলকোট স্টেশনে নিয়ে আসা হয়। পরে ভোর ৫টায় ডাউন কক্সবাজার এক্সপ্রেস চলাচল শুরু করে। পর্যায়ক্রমে ডাউন সূবর্ণা, ডাউন সাগরিকা এবং পরে আপ সোনার বাংলা আপ কক্সবাজার চলাচল করবে।

তিনি বলেন, বিজয় এক্সপ্রেসের উদ্ধারকাজ শেষ হতে দু-একদিন সময় লাগতে পারে। আপাতত ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করার উপযোগী করা হয়েছে। দু’লাইনের ট্রেনই ডাউন লাইন দিয়ে চলাচল করবে। আপ লাইন একেবারেই চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। নতুন করে লাইন তৈরি করা লাগতে পারে। কবে নাগাদ তা ঠিক করা হতে পারে তা নির্দিষ্ট করে বলতে পারছে না কর্তৃপক্ষ।

বিষয়:কুমিল্লাট্রেন দুর্ঘটনাট্রেনের বগি লাইনচ্যুত
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…