বাংলাদেশে আজ বুধবার ২ অক্টোবর পালন করা হচ্ছে জাতীয় পথ শিশু দিসব।
‘দ্য কোয়ালিটি স্টাডি অন চিলড্রেন লিভিং ইন স্ট্রিট সিচুয়েশনস ইন বাংলাদেশ ২০২৪’ প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ৩৪ লাখ পথশিশু রয়েছে। তারা দৈনন্দিন জীবনে নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে।
অন্যদিকে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ‘সার্ভে অন স্ট্রিট চিলড্রেন ২০২২’ প্রতিবেদনে বলা হয়েছে, পথশিশুদের প্রতি ১০ জনের ৮ জনই পথচারীদের দ্বারা নির্যাতনের বা হয়রানির শিকার হয়।
জাতিসংঘ এবং এর অঙ্গ সংগঠন ‘ইউনিসেফ’ শিশু অধিকার বাংলাদেশে এসব পথশিশুকে নিয়ে কাজ করে আসছে। তবে পথ শিশুদের সুরক্ষায় ও অধিকার প্রতিষ্ঠায় এসব উদ্যোগ যথেষ্ট নয় বলে মনে করেন সংশ্লিষ্টরা।
জন্মের পর থেকেই যারা জীবন যুদ্ধের সঙ্গে পরিচিত। বড় হতে হয় অবহেলা আর বঞ্চনার মধ্য দিয়ে। এক টাকা দুই টাকার জন্য তারা পথচারীকে অনুরোধ করে নানাভাবে। কেউ কেউ আবার কাগজ কুড়ায়, ময়লা আবর্জনার মধ্যে থেকে বিভিন্ন প্লাস্টিকের বোতল সংগ্রহ করে তা বিক্রি করে জীবন ধারণ করে থাকে। রোদ, ঝড় বৃষ্টি কিংবা তীব্র শীত কোনো কিছু যেন তাদের ছুঁয়ে যায় না।
বাংলাদেশের অনেক রাস্তার ছেলেমেয়ে কম বয়সে মারা যায়, তারা প্রয়োজনীয় যত্নও পাচ্ছেন না । প্রতি বছর জলবাহিত রোগে ১ লাখের বেশি শিশুর মৃত্যু হয়। বাংলাদেশের রাস্তার শিশুরা স্বাস্থ্যকর খাবার কিনতে অক্ষম, যা অনেক সময় তাদের স্বাস্থ্যের জন্য উপযুক্ত নয় এমন খাবার খেতে বাধ্য করে।
পথশিশুদের অধিকার প্রতিষ্ঠা বাস্তবায়নের অঙ্গীকারে আজ জাতীয় পথশিশু দিবস পালিত হবে।









