বাংলাদেশ

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

ডেঙ্গু মশার কামড়ে আক্রান্ত রোগীর চিকিৎসা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর ছবি, ডেঙ্গুতে আক্রান্ত রোগীর চিকিৎসা ও ডেঙ্গু মশার ছবি দেখানো হয়েছে. Channel i News – চ্যানেল আই নিউজ

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজধানীতে ২ জন এবং ঢাকার বাইরে ৬ জনের মৃত্যু হয়। এ সময়ে ডেঙ্গু শনাক্ত হয়ে আরও ১,৭৪০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার ১৩ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নতুন শনাক্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩০ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১,৪১০ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৬,০১৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১,৫৪৫ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪,৪৭২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১,৪৮৪ জনের মৃত্যু হয়েছে।

বিষয়:ডেঙ্গুডেঙ্গু জ্বর
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…