জনপদ

রশিদপুর কূপ থেকে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত

রশিদপুর কূপ থেকে গ্যাস উত্তোলনের দৃশ্য, আগুন জ্বলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসফিল্ডের গ্যাস জাতীয় গ্রিডে গ্যাস  আজ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। নতুন স্তর থেকে প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে রশিদপুরে সম্প্রতি পাওয়া গ্যাস ফিল্ডকে জাতীয় গ্রিডে গ্যাস সংযুক্ত করা হয়।

রশিদপুর গ্যাসফিল্ডের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সুমন বিকাশ দাস জানান, এই গ্যাস ফিল্ড থেকে প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে।

পেট্রোবাংলার পরিচালক (অপারেশন) রফিকুল ইসলাম রোববার দিবাগত রাতে আনুষ্ঠানিকভাবে এই গ্যাস ফিল্ডের উদ্বোধন করেন। এসময় অন্যান্যদের মধ্যে সিলেট গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুল জলিল প্রামাণিক ও বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল হক উপস্থিত ছিলেন।

গ্যাস ফিল্ডস কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) গত ১২ জুলাই থেকে কূপটিতে অনুসন্ধান কার্যক্রম শুরু করে। প্রায় ৭৩ কোটি টাকা ব্যয়ে সংস্কার কাজ সম্পন্ন করে। এর মধ্যে গত ৫ সেপ্টেম্বর নতুন স্তরে গ্যাসের সন্ধান মেলে। বাপেক্স ও সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) যৌথভাবে কূপটির সংস্কার কাজ সফলভাবে সম্পন্ন করার পর আজ জাতীয় গ্রিডে সংযুক্ত করা সম্ভব হলো।

নতুন স্তর থেকে প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। আগামী ১০ বছরে নতুন কূপ থেকে প্রায় ২৫ দশমিক ৫৫ বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব হবে বলে ধারনা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্যাসের পাশাপাশি উপজাত হিসেবে কনডেনসেটও পাওয়া যাবে। বর্তমানে রশিদপুর গ্যাস ফিল্ডের ১১টি কূপের মধ্যে ৭টি কূপ থেকে প্রতিদিন গড়ে ৬২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়।

বিষয়:জাতীয় গ্রিডে সংযুক্তরশিদপুর গ্যাসফিল্ড
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…