চীনের পূর্বাঞ্চলে একটি স্কুলের বাইরে ছুরিকাঘাতের ঘটনায় ৮ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ১৭ জন।
বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
পুলিশ এক বিবৃতিতে জাস্নিয়েছে, শনিবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় উক্সি শহরের উক্সি ইক্সিং আর্টস অ্যান্ড ক্রাফ্টস ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল কলেজে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এই ঘটনায় ২১ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃত ব্যক্তি ২০২৪ সালে স্নাতক পরীক্ষায় খারাপ ফলাফলের জন্য ডিগ্রি অর্জনে বার্থ হন। তিনি তার ইন্টার্নশিপের বেতনে অসন্তুষ্ট হওয়ার পরে এই হামলা চালান। তিনি তার অপরাধ স্বীকার করেছেন। এই ঘটনায় তদন্ত করছে পুলিশ।









