বিনোদন

জন্মদিনে নুহাশপল্লীতে হুমায়ূন স্মরণ

নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদের জন্মদিনে কেক কাটছেন অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদের জন্মদিনে বিভিন্ন অতিথি ও ভক্তরা কেক কাটছেন ও স্মরণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকী বৃহস্পতিবার (১৩ নভেম্বর)। এদিন নুহাশপল্লীতে তাঁর পরিবারের স্বজন ও শুভানুধ্যায়ীরা নানা আয়োজনে তাকে স্মরণ করলেন।

সকালে লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন, দুই পুত্র নিনিত ও নিষাদ হুমায়ূনকে নিয়ে কবর জিয়ারত করেন। এসময় হুমায়ূন আহমেদের শুভানুধ্যায়ী ও ভক্তরা উপস্থিত ছিলেন। লেখকের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়।

যদিও হুমায়ূনের জন্মদিনের আয়োজন নুহাশপল্লীতে শুরু হয় রাত থেকেই। রাতে এক হাজার ৭৭টি মোমবাতি প্রজ্বলন করা হয়, সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণের পর কাটা হয় কেক।

প্রতিবারের‌ মতো এবারো হুমায়ূন পরিবার, তাঁর ভক্ত, কবি, লেখক আর নাট্যজনেরা ফুল হাতে শ্রদ্ধা জানাতে ভিড় করেন নুহাশপল্লীর লিচু তলায়। নন্দিত লেখকের প্রিয় চরিত্র হলুদ পাঞ্জাবিতে হিমু এবং নীল শাড়িতে‌ রূপা সেজে আসেন ভক্ত ও পাঠকেরা। তারা লেখকের প্রতি অতল শ্রদ্ধা ও ভালোবাসার কথা জানান।

কবর জিয়ারত শেষে মেহের আফরোজ শাওন গণমাধ্যমকে হুমায়ূনের স্বপ্ন পূরণের ব্যর্থতা তুলে ধরেন। হুমায়ূন আহমেদের স্বপ্নের ক্যানসার হাসপাতাল ও জাদুঘর বিনির্মাণে ব্যর্থতার দায় নিলেন তিনি নিজেই।

হুমায়ূন আহমেদের স্বপ্নের ক্যানসার হাসপাতাল ও জাদুঘর বিনির্মাণে সচেষ্ট রয়েছেন বলেও এসময় জানান লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন।

বিষয়:নাটকনিনিতনিষাদমেহের আফরোজ শাওনলিড বিনোদনসিনেমা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…