চট্টগ্রাম

বঙ্গবন্ধু টানেলের মুখে মাইক্রোবাস উল্টে আহত ৭

বঙ্গবন্ধু টানেলের মুখে মাইক্রোবাস উল্টে আহত ৭, দুর্ঘটনা স্থানের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু টানেলের মুখে একটি মাইক্রোবাস উল্টে গেছে, আহত ৭ জন। দুর্ঘটনার স্থান ও আহতদের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের আনোয়ারা প্রান্তের অ্যাপ্রোচ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস সড়ক বিভাজনে ধাক্কা লেগে উল্টে গেছে। এ ঘটনায় টানেলের নিরাপত্তার দায়িত্বে থাকা এক নৌবাহিনীর সদস্যসহ মাইক্রোবাসে থাকা ৭ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৬টায় টানেলের আনোয়ারা প্রান্তের মোহাম্মদপুর অ্যাপ্রোচ সড়কে ঘনকুয়াশার মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, নিরাপত্তাকর্মী ও নৌবাহিনীর সদস্য গাজী মাহবুবুর রহমান রনি, মাইক্রোবাস চালক রুবেল, যাত্রী আলী মর্তুজা, রাশেদুল ইসলাম, ফারহানা, মুন্না ও কান্তি। তাদের বাড়ি চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানা এলাকায়।

এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়:চট্টগ্রামবঙ্গবন্ধু টানেলমাইক্রোবাস
প্রতিবেদক

চৌধুরী ফরিদ

চট্টগ্রাম প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…