বাংলাদেশ

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৬০জন

ঢাকার একটি হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য নিবিড় পরিচর্যা ইউনিট।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার একটি হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য নিবিড় পরিচর্যা ইউনিটে রোগীরা চিকিৎসাধীন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬০ জন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮৫ জন, আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরও ৩৭৫ রোগী।

চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৫০ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৪৮ শতাংশ পুরুষ এবং ৫২ শতাংশ নারী।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ২৮ হাজার ৫৬৫ জন। এর মধ্যে ৬২ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ২ শতাংশ নারী।

 

বিষয়:৭ জনের মৃত্যুগত ২৪ ঘণ্টাডেঙ্গু আক্রান্ত
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…