ইউক্রেনে জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার হামলায় ৭ জন নিহত

উক্রেনের জ্বালানি অবকাঠামোতে অগ্নিকাণ্ডের দৃশ্য, দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ইউক্রেনের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোয় রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও অনেকে।
আজ (২৭ আগস্ট) মঙ্গলবার একটি প্রতিবেদনে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
এর আগে সোমবার একটি এক্স বার্তায় ইউক্রেনের প্রধানমন্ত্রী ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ২৪ ঘণ্টায় দেশটির একাধিক গ্রাম ও শহরে ২০০ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, কিয়েভে হামলা করার জন্য রাশিয়াকে চড়া মূল্য দিতে হবে। রাশিয়ার গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস কার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ইউক্রেনের অর্ধেকের বেশি অঞ্চলে রোববার রাত থেকে সোমবার সকালে চলে হামলা। অধিকাংশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় বিভিন্ন শহর ও গ্রামে আঘাত হানে। এসব অঞ্চল রুশ সীমান্তবর্তী।
চারদিনে রুশ সামরিক হামলায় ইউক্রেনের ২৪ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। শনিবার দেশটির স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে বড় ধরনের হামলার আশঙ্কা করেছিলো ইউক্রেন।
কিয়েভের সেনা সূত্র জানিয়েছে, গভীর রাতে কিয়েভের কাছাকাছি এলাকায় ১০টিরও বেশি ড্রোন হামলা হয়।







