বিনোদন

ভোট প্রদান শেষে তাদের উচ্ছ্বাস

সাধারণ মানুষের পাশাপাশি এদিন সতস্ফূর্তভাবে ভোট দিতে কেন্দ্রে যাচ্ছেন শোবিজ তারকারাও

ভোট দেওয়ার পর উচ্ছ্বাসিত মানুষজনের ছবি, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবিতে বিভিন্ন বয়সের মানুষ ভোট দেওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করছে, বাংলাদেশে ভোটের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

সকাল ৮টা থেকে দেশব্যাপী শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। সাধারণ মানুষের পাশাপাশি এদিন সতস্ফূর্তভাবে ভোট দিতে কেন্দ্রে যাচ্ছেন শোবিজ তারকারাও।

চলচ্চিত্র, নাটক, সংগীত ও মঞ্চের বহু গুণীজনরাও ভোট দিতে সকাল থেকেই নিজ নিজ কেন্দ্রে উপস্থিত হতে দেখা গেছে। তাদের মধ্যে অনেকেই ভোট দেয়ার পর সেই মুহূর্ত শেয়ার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এদের মধ্যে গুণী অভিনেত্রী সারা যাকের থেকে জয়া আহসান, নির্মাতা শিহাব শাহীন থেকে অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন ভোট দিয়েছেন। সেই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোট প্রদান পরবর্তী স্থিরচিত্র প্রকাশ করেছেন। কেউ আবার দিয়েছেন ভোটের কালি লাগানো আঙুলের ছবি।

এরমধ্যে গুণী অভিনেত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সারা যাকের দুই সন্তানকে নিয়ে ভোট দিতে গিয়েছিলেন বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজ এর কেন্দ্রটিতে। দুই সন্তানের সাথে একটি ছবি পোস্ট করে সারা যাকের লিখেন, “মিসিং ইউ আলী যাকের। তুমি আমাদের সবাইকে ভোট এর ব্যাপারে উদ্বুদ্ধ করেছ! ভোটার হিসেবে আমরা আমাদের অধিকার প্রয়োগ করছি। আমার ভোট আমি দেবো!”

সারা যাকেরের সেই পোস্টে ছোটপর্দার গুণী আরেক অভিনেতা তারিক আনাম লিখেছেন, “আমরাও ভোট দিয়ে এলাম। অল্প সময়ের ব্যবধানে তোমাদের সাথে দেখা হলো না।”

ভোট নিয়ে বরাবরই উৎসাহ দেখা গেছে অভিনেত্রী জয়া আহসানের। তিনি ঢাকা ১৭ আসনের ভোটার। রবিবার নিজ কেন্দ্রে গিয়ে দিয়েছেন ভোট। ভোটের কালি আঙুলের ছবিও পোস্ট করে লিখেছেন, ৭ জানুয়ারি ২০২৪!

ঢাকা-১০ আসনের ভোটার অভিনেত্রী সোহানা সাবাও। এই আসনে সহ-অভিনেতা ফেরদৌস নির্বাচন করছেন। তারপক্ষেই শুরু থেকেই প্রচারণায় ছিলেন সাবা। ভোটের দিন সকালেও এই অভিনেত্রী তার ছেলে শুদ্ধর সঙ্গে ফেরদৌসের একটি ছবি প্রকাশ করে লিখেছেন, ‘মামা আজকে জিতবেই জিতবে।’ দুপুরে আরেকটি ছবি পোস্ট করেন সাবা। যেখানে ভোটের কালি লাগানো আঙুলের ছবিও স্পষ্ট। লিখেছেন, ‘ডান’।

ঢাকা ১০ আসনের ভোটার অভিনেত্রী মেহের আফরোজ শাওন। এদিন সকাল সকাল তিনি ধানমন্ডি সরকারি উচ্চবিদ্যালয়ে গিয়ে ভোট দিয়েছেন। একটি ছবি পোস্ট করে শাওন লিখেছেন, “ভোট দিয়ে আসলাম। সেই সঙ্গে হ্যাশট্যাগে লিখেছেন, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’।”

প্রসঙ্গত,রবিবার ৩০০ সংসদীয় আসনের মধ্যে নির্বাচন হচ্ছে ২৯৯টি আসনে। নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম মারা যাওয়ায় ওই আসনের নির্বাচন স্থগিত করেছে ইসি। ফলে ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোটগ্রহণ হবে।

বিষয়:জয়াজয়া আহসানতারিক আনামদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচননির্বাচনভোট
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…