বাংলাদেশ

৬০ কি.মি বেগে ঝড়ের আভাস, ১ নাম্বার সতর্ক সংকেত

ঝড়ের সময় বাতাস ও বৃষ্টির কারণে ঝড়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাতাসে ঝড়ের প্রভাব, ঝড়ের প্রস্তুতি ও সতর্কতা দেখানো হচ্ছে, ঝড়ের কারণে পরিবেশের পরিবর্তন।. Channel i News – চ্যানেল আই নিউজ

তীব্র গরমের মধ্যেই ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে স্থানীয় নদীবন্দরকে ১ নাম্বার সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ ২২ এপ্রিল সোমবার আবহাওয়া অধিদপ্তর এক সতর্কবার্তায় এই তথ্য জানিয়েছে।

বলা হয়েছে, বিকেল ৩ টার পর থেকে দিবাগত রাত ১ টার মধ্যে সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নাম্বার সতর্ক সংকেত দেখাতেও বলা হয়েছে।

অন্যদিকে সারাদেশে সতর্কতামূলক হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে। পাশাপাশি তাপমাত্রা আরও বাড়ার শঙ্কা রয়েছে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিও বাড়তে পারে। তবে সারাদেশে হিট আল্যার্ট জারি থাকলেও কিছু স্থানে বৃষ্টির পূর্বাভাস মিলেছে।

বিষয়:ঝড়সতর্ক সংকেত
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…