বাংলাদেশ

চট্টগ্রামের পটিয়ায় বাস-অটোরিকশার সংর্ঘষে ৬ জন নিহত

চট্টগ্রামের পটিয়ায় বাস-অটোরিকশার ভয়াবহ দুর্ঘটনা, আহত ও নিহতের সংখ্যা. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামের পটিয়ায় বাস ও অটোরিকশার সংঘর্ষে আহত ও নিহতের ছবি, রাতের দৃশ্য, দুর্ঘটনার স্থান।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রামের পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস চাপায় সিএনজিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। এসময় বাসের ১ যাত্রীও নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের ১০ যাত্রী।

সোমবার ১১ জুলাই রাত সোয়া আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন শিকলবাহা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ তোফাজ্জল আহমেদ। তোফাজ্জল আহমেদ বলেন: কক্সবাজার থেকে আসা একটি বাস সিএনজিচালিত অটোরিকশাটিকে রাত সোয়া আটটার দিকে চাপা দেয়। এতে সিএনজিতে থাকা ৫ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৪ জন পুরুষ এবং ১ জন নারী।

পরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে উল্টে পড়লে এক বাসযাত্রী নিহত ও ১০ জন আহত হয়। আহতদের চিকিৎসা জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়:৬ জন নিহতঅটোরিকশাচট্টগ্রামপটিয়াবাসসড়ক দুর্ঘটনা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…