কক্সবাজার

ট্রলারসহ ৫৬ বাংলাদেশিকে ধরে নিয়ে ছেড়ে দিল মিয়ানমার নৌবাহিনী

মিয়ানমার নৌবাহিনী বাংলাদেশি অভিবাসীদের ট্রলার থেকে ছাড়িয়ে দেয়. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমার নৌবাহিনী বাংলাদেশি অভিবাসীদের ট্রলার থেকে ছাড়িয়ে দেয়, সমুদ্রে একটি ট্রলার দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কক্সবাজারে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের অদূরবর্তী সাগরে মাছ ধরার সময় ৬টি ট্রলারসহ বাংলাদেশি ৫৬ জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমার নৌবাহিনী। এর ১০ ঘন্টা পর আবার তাদের ছেড়ে দেয়া হয়।

বুধবার (৫ মার্চ) রাত সাড়ে ১১ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।

ধরে নিয়ে যাওয়া ৬টি ট্রলারের মালিকরা হলেন, টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ এলাকার মো. বশির আহমদ, মো. আমিন, নুরুল আমিন, আব্দুর রহিম, মো. শফিক। এদের মধ্যে মো. শফিকের মালিকাধীন ২টি ট্রলার রয়েছে।

ভূক্তভোগী ট্রলার মালিকদের বরাতে লে. কর্নেল আশিকুর রহমান বলেন, সকালে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের অদূরবর্তী দক্ষিণ-পশ্চিম সাগরে বাংলাদেশি জেলেদের কিছু ট্রলার মাছ ধরছিল। এগুলোর মধ্যে ৬টি ট্রলার মাছ ধরার এক পর্যায়ে সাগরে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ে। এতে মিয়ানমার নৌবাহিনী এসব ট্রলারের জেলেদের ধরে নিয়ে যায়।

পরে বাংলাদেশি মালিকানাধীন ট্রলারগুলো থেকে মাছ, জাল ও খাদ্যদ্রব্য ছিনিয়ে নেয় মিয়ানমার নৌবাহিনী। এরপর রাত সাড়ে ১০ টার দিকে বাংলাদেশি জেলেদের ছেড়ে দেন তারা।

রাতে ছেড়ে দেয়ার পর ধরে নিয়ে যাওয়া জেলেরা স্ব স্ব বাড়িতে ফিরেছেন বলে জানান, লে. কর্নেল আশিকুর রহমান।

বিষয়:৫৬ বাংলাদেশিকক্সবাজারটেকনাফমাছ ধরামিয়ানমারমিয়ানমার নৌবাহিনী
প্রতিবেদক

সরওয়ার আজম মানিক

স�?টাফ করেসপন�?ডেন�?ট, চ�?যানেল আই নিউজ, কক�?সবাজার।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…