চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারি গোডাউন থেকে পাচারের সময় ৫০০ বস্তা সার উদ্ধার

শাহ আলম শাহীশাহ আলম শাহী
8:26 অপরাহ্ন 23, জুলাই 2023
জনপদ, দিনাজপুর
A A
Advertisements
সরকারি গোডাউন থেকে ৫০০ বস্তা সার পাচারের সময় পাচারে জড়িত সাদেকুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
রোববার ২৩ জুলাই দুপুরে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মাসুম। এ সময় গ্রেপ্তার সাদেকুল ইসলামকে হাজির করা হয়। সাদেকুল বোচাগঞ্জ উপজেলার কেরালগাঁও গ্রামের নুরুল ইসলামের ছেলে। এ ঘটনায় জড়িত শামীম নামে আরও একজন পলাতক রয়েছেন। তাদের দু’জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে বোচাগঞ্জ থানায় মামলা করা হয়েছে। ওই মামলায় সাদেকুলকে গ্রেপ্তার দেখিয়ে পাঁচদিনের রিমান্ড চেয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
আব্দুল্লাহ আল মাসুম বলেন, ‌‘শনিবার দুপুরে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) পুলহাট শাখার সার গোডাউন থেকে ৫০০ বস্তা ইউরিয়া সার পাচারের বিষয়টি জানতে পারে গোয়েন্দা পুলিশ। বিকাল সোয়া ৪টার দিকে বোচাগঞ্জ উপজেলার দকচাই মোড়ে ৫০০ বস্তা সারসহ সাদেকুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় সাদেকুলের সঙ্গে থাকা শামীম পালিয়ে যান। রবিবার বিকালে সাদেকুলের পাঁচদিনের রিমান্ড আবেদন করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’
সরকারি সার পাচারের ঘটনায় আরও কয়েকজন জড়িত উল্লেখ করে আব্দুল্লাহ আল মাসুম বলেন, ‘কীভাবে এসব সার গোডাউন থেকে বের হল, কোথায় যাচ্ছিল— এসব তদন্ত করে উদঘাটন করা হবে। প্রাথমিকভাবে আমরা জেনেছি, সরকারকে বেকায়দায় ফেলতে এবং বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে এসব সার পাচার করা হচ্ছিল।
ট্যাগ: দিনাজপুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি দেখা হয়েছে মেসির ম্যাচ

পরবর্তী

মেসির সাথে ম্যাচ খেলার চেয়ে অনুশীলনটাই বেশি ‘কঠিন’

পরবর্তী

মেসির সাথে ম্যাচ খেলার চেয়ে অনুশীলনটাই বেশি ‘কঠিন’

ভারত শুধুমাত্র আতপ চাল রপ্তানি বন্ধ করেছে

সর্বশেষ

অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টি: লিটন-শান্ত-আকবরদের কার দলে কারা

ফেব্রুয়ারি 1, 2026

এপস্টেইনের ফাইল তদন্তে প্রিন্স অ্যান্ড্রুর সহযোগিতা করা উচিত: স্টারমার

ফেব্রুয়ারি 1, 2026
এমআইএসটির শিক্ষার্থী আবু নাঈম

পদ্মা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ এমআইএসটি শিক্ষার্থী নাঈম

ফেব্রুয়ারি 1, 2026

বিশ্বকাপ না খেললে ৪ দলের টুর্নামেন্ট আয়োজন করবে পাকিস্তান

ফেব্রুয়ারি 1, 2026
আয়াতুল্লাহ আলী খামেনি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি কোলাজ: চ্যানেল আই

যুক্তরাষ্ট্র-ইরান মুখোমুখি, যেকোনো সময় হামলার শঙ্কা

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version