বাংলাদেশ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু

ডেঙ্গু মশার লার্ভা ওষুধের জন্য প্রস্তুত করা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গু মশার লার্ভা ধ্বংসের জন্য প্রস্তুত করা হচ্ছে, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে ৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ২২১ জন।

বুধবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য অনুসারে, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০৮ জন, আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরও ৫১৩ জন রোগী।

চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩৭২ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৪৯ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৫০ দশমিক ৩ শতাংশ নারী।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৭৬ হাজার ২১ জন। এর মধ্যে ৬৩ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৯ শতাংশ নারী।

বিষয়:ডেঙ্গু ২০২৪ডেঙ্গু আপডেটডেঙ্গুতে মৃত্যু
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…