জনপদ

সড়ক দুর্ঘটনায় দুই জেলায় নিহত ৫

সড়ক দুর্ঘটনা সতর্কতা সাইন বোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনা এড়াতে সতর্কতা সংকেত বোর্ড ও ট্রাফিক কনসার্টের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ময়মনসিংহের তারাকান্দা ও ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৪ জন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে।

জেলা প্রতিনিধি সূত্রে এ তথ্য জানা গেছে।

ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক ও পিকআপের সংঘর্ষে নিহত হয়েছেন ৩ জন। নিহতরা হলেন, পিকআপ চালক হালুয়াঘাটের ঘোষবেড় গ্রামের কামরুল ইসলাম, সন্ধ্যাকুড়া গ্রামের আব্দুল কাদির ও আকনপাড়া গ্রামের মিজানুর রহমান।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের সরকারি হাসপাতালের সামনে ফুলপুরগামী আলুবোঝাই একটি ট্রাকের সাথে ময়মনসিংহগামী পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপচালক কামরুল মিয়ার মৃত্যু হয়। পিকআপের আহত দুই যাত্রীকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

অপরদিকে ঝিনাইদহের মহেশপুরে ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ৪ জন। স্থানীয়রা জানিয়েছেন, সিএনজি অটোরিকশায় কয়েকজন যাত্রী মহেশপুর থেকে খালিশপুরের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাশেম মিয়া ও আলমগীর হোসেনের মৃত্যু হয়।

বিষয়:ময়মনসিংহ-শেরপুর মহাসড়কসড়ক দুর্ঘটনাসিএনজি অটোরিকশার সংঘর্ষ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…