বাংলাদেশ

অন্তর্বর্তীকালীন সরকারে যোগ হচ্ছেন আরও ৫ উপদেষ্টা

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের লোগো ও উপদেষ্টাদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তর্বর্তীকালীন সরকারের লোগো সহ উপদেষ্টাদের ছবি, যা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চলমান অন্তর্বর্তীকালীন সরকারে নতুন করে যোগ হচ্ছেন আরও ৫ জন উপদেষ্টা। আগামীকাল শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে তাদের শপথ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে বঙ্গভবন থেকে এক প্রেস বার্তায় জানানো হয়, আগামীকাল বিকেল ৪টায় বঙ্গভবনের দরবার হলে নতুন উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

এর আগে গণআন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের তিনদিন পর নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। নতুন এই সরকারে প্রাথমিকভাবে ১৭ জনকে উপদেষ্টা দেওয়া হয়। যাদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুইজন সমন্বয়কও রয়েছেন।

বৃহস্পতিবার রাত ৯টার পর বঙ্গভবনে নতুন সরকারের উপদেষ্টারা শপথ নেন। সেখানে তাদেরকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

বিষয়:অন্তর্বর্তী সরকারউপদেষ্টানতুন উপদেষ্টা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…