বাংলাদেশ

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা চলমান হাসপাতালের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য চিকিৎসা ও পর্যবেক্ষণের জন্য প্রস্তুতকৃত স্থান।. Channel i News – চ্যানেল আই নিউজ

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজধানী ঢাকাতে ৩ জন এবং ঢাকার বাইরে ২ জনের মৃত্যু হয়। এ সময়ে ডেঙ্গু শনাক্ত হয়ে আরও ১,১৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার ২০ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নতুন শনাক্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮৬ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯১১ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৪,৬৫৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১,১৯৩ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩,৪৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১,৫৫৪ জনের মৃত্যু হয়েছে।

বিষয়:ডেঙ্গুডেঙ্গু জ্বর
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…