যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশসহ ৫ জন নিহত

নিরাপত্তা বাহিনীর দুই সদস্য অস্ত্র সহ অবস্থান করছেন, সম্ভবত কোনো নিরাপত্তা পরিস্থিতির জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে পুলিশসহ নিহত ৫ জন নিহতের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইউএস টুডে। এ ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে: নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের রাজধানী রালিতে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের এ ঘটনার পর সন্দেহভাজন বন্দুকধারীর খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়। পরে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়।
রালির মেয়র ম্যারি অ্যান বল্ডউইন জানিয়েছেন: গুলিতে আরও এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত আরও দুজন আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







