বাংলাদেশ

৪৫তম বিসিএসের ভাইবা শুরু ৮ জুলাই

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ভবনের বহির্দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ভবনের সামনে দেখা যাচ্ছে, এটি একটি আধুনিক সরকারি অফিস ভবন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

৪৫তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ভাইভা শুরু হবে আগামী ৮ জুলাই থেকে।

বৃহস্পতিবার (৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার চাকরি প্রত্যাশীরা তাদের আবেদনের পছন্দক্রম পরিবর্তন করতে পারবেন কিংবা আবেদনের ক্রমও বহাল রাখতে পারবেন সাক্ষাৎকারে অংশগ্রহণ করার আগে। তবে পছন্দক্রম পরিবর্তনের ফরমটি তাৎক্ষণিক চাকরিপ্রার্থীদের সরাসরি হাতে সরবরাহ করা হবে এবং তা পূরণ করে সাক্ষাৎকার বোর্ডে জমা দিতে হবে।

উল্লেখ্য, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়কিভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ ক্যাডারে ২০৬ জন, সাধারণ ও কারিগরি/ পেশাগত উভয় ক্যাডারে ১৮১ জন এবং শুধু কারিগরি/ পেশাগত ক্যাডারের পদগুলোর ৬৫ জনসহ মোট ৪৫২ জন প্রার্থীর সাক্ষাৎকারের সময়সূচি প্রকাশ করা হয়েছে, যা কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিষয়:৪৫তম বিসিএসপিএসসিবিসিএসবিসিএস ভাইবা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…