আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় ৪৩ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনি নিহতের দেহের পাশে উদ্ধারকারীরা কাজ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনি নিহতের দেহের পাশে উদ্ধারকারীরা কাজ করছে, আহত ও মৃতের জন্য শোক প্রকাশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত চব্বিশ ঘণ্টায় ইসরায়েলের চলমান হামলায় আরও ৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। গুরুতর আহত হয়ে ১১১ জন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা পৌঁছেছে প্রায় ৩৭ হাজার ৮৭৭ জনে।

রোববার এ তথ্য জানিয়েছেন বার্তাসংস্থা আনাদোলু।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ‘অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছে। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।’

এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও প্রায় ৮৭ হাজার ফিলিস্তিনি।

গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

বিষয়:অবরুদ্ধ গাজা উপত্যকাইসরায়েলি হামলাহামাসের নজিরবিহীন হামলা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…