আন্তর্জাতিক

ইতালিতে জাহাজ ডুবে ৪১ অভিবাসীর মৃত্যু

ইতালিতে জাহাজ ডুবে ৪১ অভিবাসীর মৃত্যু, ধ্বংসাবশেষ সৈকত উপকূলে পড়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইতালিতে জাহাজ ডুবে নিহত অভিবাসীদের জন্য উদ্ধারকার্য চলাকালে ধ্বংসাবশেষ ও সৈকত দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইতালিয় দ্বীপ ল্যাম্পেডুসার কাছে একটি জাহাজডুবির ঘটনায় ৪১ জন অভিবাসীর মৃত্যু হয়েছে।

বিবিসি এ তথ্য জানিয়েছে।

বেঁচে যাওয়া চারজন অভিবাসী উদ্ধারকারীদের বলেছে, তারা একটি জাহাজে করে তিউনিসিয়ার স্ফ্যাক্স থেকে ইতালির দিকে যাচ্ছিল। পথিমধ্যে জাহাজটি ডুবে যায়।  বেঁচে যাওয়া চারজন আইভরি কোস্ট এবং গিনির নাগরিক। এদের মধ্যে তিনজন পুরুষ এবং একজন মহিলা।

তারা জানান, তাদের সাথে তিনজন শিশুও ছিল। তাদের বহনকারী জাহাজটি গত সপ্তাহে স্ফ্যাক্স থেকে যাত্রা শুরু করে। কিন্তু ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই তা ডুবে যায়। তারা জানায়, একটি কার্গো জাহাজ তাদের উদ্ধার করে ইতালিয় উপকূলরক্ষী জাহাজে স্থানান্তর করে।

ইতালিয় উপকূলরক্ষী রোববার দুটি জাহাজ ধ্বংসের খবর দিয়েছে, তবে এই জাহাজটি তাদের মধ্যে একটি কিনা তা স্পষ্ট নয়।

বিষয়:ইতালিজাহাজডুবি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…