কক্সবাজার

অপহৃত শিক্ষককে ফিরে দিতে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি, প্রতিবাদে মানববন্ধন

অপহৃত শিক্ষককে ফিরে দিতে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি, মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষক ও ছাত্ররা মানববন্ধনে অংশগ্রহণ করে, অপহরণের প্রতিবাদ জানাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কক্সবাজারের পেকুয়া থেকে নিখোঁজ শিক্ষককে ফিরে পেতে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৯ টায় পেকুয়া উপজেলার চৌমুহনী এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন নিখোঁজ শিক্ষককের ভাই চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ রিয়াদুল ইসলাম, স্মার্ট স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মুজিবুল হক চৌধুরী, পেকুয়া মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হানিফ চৌধুরী, রাজাখালী ফৈয়জুন্নেচ্ছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুরুল আমিন, ছাত্র প্রতিনিধি হিরন সরওয়ার।

বক্তারা বলেন, নিখোঁজ হওয়ার তিন দিন পার হলেও এখনও পর্যন্ত পেকুয়া সেন্ট্রাল স্কুলশিক্ষক আরিফের সন্ধান মেলেনি।

তিনি নিখোঁজ হলেও পরে ৪০ লাখ টাকা মুক্তি পণ চেয়ে ফোন করে এতে আমরা বুজি নিচ্ছি তাকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে অপহৃত শিক্ষককে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়ার দাবি জানান তারা।

নিখোঁজ হওয়া স্কুল শিক্ষকের ছবি, সন্ধান এখনও মেলেনি. Channel i News - চ্যানেল আই নিউজ বক্তারা শিক্ষক আরিফকে অপহরণে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। অন্যতায় আগামীতে অপহৃত শিক্ষককে ফিরে পেতে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি করেন।

এসময় উপজেলার সরকারি বে-সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সর্বস্তরের হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।

গত ২৮ সেপ্টেম্বর রাত ৯ টায় পেকুয়া উপজেলা সদর ইউনিয়নের চৌমুহনী এলাকা থেকে তিনি নিখোঁজ হন। অপহৃত শিক্ষক মো. আরিফ পেকুয়া সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক, পেকুয়া সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মৃত বজল আহমদের ছেলে।

এ ব্যাপারে কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, তিন দিন আগে শিক্ষক অপহরণের বিষয়টি তাদের নজর এসেছে। পুলিশ ঐ শিক্ষককে উদ্ধারের জন্য জোর তৎপরতা চালাচ্ছে।

বিষয়:অপহরণমানববন্ধনমুক্তিপণ দাবি
প্রতিবেদক

সরওয়ার আজম মানিক

স�?টাফ করেসপন�?ডেন�?ট, চ�?যানেল আই নিউজ, কক�?সবাজার।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…