রাসায়নিক দিয়ে পাকানো ৪ হাজার কেজি আম ধ্বংস

রাসায়নিক দিয়ে পাকানো ৪ হাজার কেজি আম ধ্বংসের জন্য ফেলে দেওয়া হচ্ছে, পুলিশ ও কর্মকর্তারা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
সাতক্ষীরায় রাসায়নিক দ্রব্য ব্যবহার করে পাকানোর অভিযোগে ৪ হাজার কেজি আম আটকের পর তা গাড়ির চাকায় পিষে নষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার ২৯ এপ্রিল বেলা ১২টায় সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরাফাত হোসেনের উপস্থিতিতে আমগুলো নষ্ট করা হয়।
এর আগে গতকাল শুক্রবার (২৮ এপ্রিল) দিনগত রাত ১০টায় পাটকেলঘাটা থানার কুমিরা এলাকা থেকে রাজধানী ঢাকায় পাঠানোর সময় পিকআপ ভর্তি এসব আম আটক করে ভ্রাম্যমান আদালত। আমগুলো ধ্বংসের সময় পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন কুমার রায় সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা সহকারী কমিশনার মোঃ আরাফাত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল অভিযান চালানো হয়েছে। নির্ধারিত সময়ের আগে আম পেরে তা রাসায়নিক দিয়ে পাকিয়ে বাজারজাত করার কোনো সুযোগ দেওয়া হবে না।







