আদালত

আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার সালমান-আনিসুলসহ ৪ জন

সালমান ও আনিসুলের ছবি, দুইজন পুরুষের মুখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার সালমান ও আনিসুলসহ চারজনের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর তেজগাঁও থানায় করা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সংসদ সদস্য সাদেক খান ও সাবেক সংসদ সদস্য শাহজাহান খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফু্জ্জামানের আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। তবে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ১৩ আগস্ট নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। এরপর একাধিক মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সাবেক মন্ত্রী ও এমপিদের নামে একাধিক হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হচ্ছে।

বিষয়:আইনমন্ত্রী আনিসুল হকসালমান এফ রহমানহত্যা মামলা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…