স্বাস্থ্য

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, চলতি বছর ২৪৯

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, বাংলাদেশে মৃতের সংখ্যা ২৪৯. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গু রোগের পরিস্থিতি বোঝাতে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যচিত্র, যেখানে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪৯ জনে।

একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৯৪২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। সবমিলিয়ে এ বছর এখন পর্যন্ত মোট ৬০ হাজার ৭৯১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে ৫৭ হাজার ৭০২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

সোমবার (২০ অক্টোবর) সকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, মারা যাওয়া চারজনের মধ্যে দুইজন রাজশাহী বিভাগের, একজন ময়মনসিংহ বিভাগের এবং একজন ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন আরও ৮৯১ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, এ বছর জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে ৩ এবং এপ্রিলে ৭ জনের মৃত্যু হয়েছে। মার্চ মাসে কোনো মৃত্যু হয়নি। মে মাসে মারা যান ৩ জন, জুনে ১৯ জন, জুলাইয়ে ৪১ জন, আগস্টে ৩৯ জন এবং সেপ্টেম্বরে মৃত্যু হয় ৭৬ জনের। চলতি অক্টোবর মাসে এখন পর্যন্ত ৫১ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

বিষয়:ডেঙ্গুডেঙ্গু আপডেট
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…