পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ফলে ব্যাপক ধ্বংসস্তূপ ও আহত-নিহতদের ছবি, ঘটনাস্থলে লোকজন ও পুলিশ উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
টাঙ্গাইলের মির্জাপুরের বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়া এলাকায় পিকআপের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজির ৪ জন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন।
রোববার ১৮ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়া বাসস্টান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মির্জাপুর উপজেলার গয়রাতৈল এলাকার মৃত ইউসুফ মিয়ার ছেলে লুৎফর রহমান, তেলিপাড়া গ্রামের তারা মিয়ার স্ত্রী রহিমা বেগম, নগর ভাতগ্রামের বিদ্যুৎ হোসেনের ছেলে আকাশ মিয়া এবং নয়াপাড়া গ্রামের শমেজ উদ্দিনের ছেলে নাজমুল হোসেন।
বাঁশতৈল পুলিশ ফাঁড়ি ইনচার্জ হুমায়ূন কবীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উপজেলার বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়া নামক স্থানে পিকআপের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজির তিন যাত্রী নিহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিএনজি চালক।







