জনপদ

ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নবজাতকসহ নিহত ৪

নিহত নবজাতকের পরিবারের শোক প্রকাশের জন্য সমবেদনা জানাচ্ছেন মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বজনদের আহাজারী

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের মির্জাপুরে তেলবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নবজাতক ও তার মাসহ ৪ জন নিহত হয়েছে।

নিহতরা হলেন- তানজিলা খাতুন (৪০) ও তার একদিনের শিশু কন্যা, রোগীর শরীরে রক্ত দেওয়ার জন্য ব্লাড ডোনার তাজিজুল ইসলাম (৩০) ও তাদের আত্মীয় ডালিম হোসেন।

নিহত তানজিলা খাতুন সাতক্ষীরার আশাশুনি উপজেলার খলিষানী গ্রামের আলাউল ইসলামের স্ত্রী।

নিহতের স্বামী আলাউল ইসলাম জানান, মঙ্গলবার (৯ মে) নিজ বাড়িতে মেয়ে সন্তান প্রসব করেন তার স্ত্রী তানজিলা খাতুন। মেয়ে বেশি অসুস্থ্য হয়ে পড়ায় অ্যাম্বুলেন্সযোগে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে তাদেরকে পাঠানো হয়েছিল। পথে মির্জাপুরে দুর্ঘটনার কবলে পড়ে তারা মারা যান। এসময় অ্যাম্বুলেন্সে থাকা অন্তত আরও ৩জন আহত হন।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শিমুল রানা জানান, আজ বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে সাতক্ষীরাগামী মেঘনা কোম্পানির একটি তেলবাহী ট্রাক ও খুলনাগামী এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নজরুল ইসলাম জানান, সাতক্ষীরা মেডিকেলের ৩ জন ছাড়াও খুলনা মেডিকেলে তাজিজুল ইসলাম নামের আরেক ব্লাড ডোনার মারা গেছেন।

বিষয়:সড়ক দুর্ঘটনা
প্রতিবেদক

আবুল কালাম আজাদ

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…