চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুচ্ছ পদ্ধতি থেকে বের হতে ৪ দিনের আল্টিমেটাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
4:36 অপরাহ্ন 29, মার্চ 2023
শিক্ষা
A A
Advertisements

রিদুয়ান ইসলাম:

অনুষ্ঠিতব্য ২০২২-২৩ শিক্ষাবর্ষে নতুন শিক্ষার্থী ভর্তি করতে গুচ্ছ পদ্ধতি থেকে বের হতে ৪ দিনের আল্টিমেটাম দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আগামী ২ এপ্রিলের মধ্যে নিজস্ব পরীক্ষা পদ্ধতির ভর্তি বিজ্ঞপ্তি চায় শিক্ষকরা। দাবি না মানলে আল্টিমেটামের পরদিন মানববন্ধনের ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

বুধবার ২৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে শিক্ষক সমিতির একটি সাধারণ সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভা শেষে উপস্থিত শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট ৪ দিনের আল্টিমেটাম দিয়ে নিজস্ব পদ্ধতির ভর্তির পরীক্ষায় আসার জন্য বিভিন্ন দাবি তুলে ধরেন। এদিন বিশ্ববিদ্যালয়ের ৩৫০ এর অধিক শিক্ষক গুচ্ছ পদ্ধতির বিপক্ষে স্বাক্ষর করেছেন এবং কোন শিক্ষকই সভায় গুচ্ছের পক্ষে মতামত দেননি।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. একেএম লুৎফর রহমান বলেন, ‘আমাদের সাধারণ সভা শেষে আমরা আজ উপাচার্যের কাছে দাবিসমূহ তুলে ধরেছি। আগামী ২ এপ্রিলের মধ্যে নিজস্ব পদ্ধতির ভর্তি পরীক্ষার সার্কুলার না দিলে ৩ এপ্রিল আমরা মানববন্ধন করবো এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন,’শিক্ষকরা তাদের মতামত নিয়ে এসেছিলো। তাদেরকে আমি লিখিতভাবে জানাতে বলেছি। পরবর্তী সময় লিখিত দিয়েছে, সর্বসম্মতিক্রমে বিবেচনা করে ব্যবস্থা নেয়া হবে।’

এর আগে গত ১৫ মার্চ বিশেষ একাডেমিক কাউন্সিলে গুচ্ছে না থাকার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এরপর গত ১৯ মার্চ বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতি নিজস্ব পদ্ধতির ভর্তি পরীক্ষার জন্য দ্রুত কার্যক্রম শুরু করার জন্য উপাচার্য বরাবর চিঠিও দিয়েছিল।

 

ট্যাগ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাচসাসের বর্তমান কমিটির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

পরবর্তী

লিটন-রনিতে ওপেনিং জুটির রেকর্ড বাংলাদেশের

পরবর্তী

লিটন-রনিতে ওপেনিং জুটির রেকর্ড বাংলাদেশের

কিশোরগঞ্জে হাওর প্যারাডাইজ আবাসিক হোটেলে যুবতীর মৃত্যু

সর্বশেষ

৯ জনের ভায়োকানোর বিপক্ষে জয় পেল রিয়াল

ফেব্রুয়ারি 1, 2026

অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি 1, 2026

রাজধানীতে অস্বাভাবিক হারে ভোটার স্থানান্তর বিষয়ে কমিশনকে অবহিত করেছে বিএনপি

ফেব্রুয়ারি 1, 2026

সহিংসতার আশঙ্কা থাকলেও শান্তিপূর্ণ পরিবেশের আশা ছাড়ছেন না পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version