৪ বিভাগে নতুন কমিশনার

ছবি: সংগৃহীত
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চার বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে এ-সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বিসিএস (প্রশাসন) ক্যাডারের যেসব কর্মকর্তাদের নতুন দায়িত্বে বদলি/পদায়ন করা হয়েছে তারা হলেন,
১। মোঃ মোশাররফ আহমেদ (৪৬৮৪) ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার থেকে খুলনা বিভাগীয় কমিশনার পদে ।
২। ড. এ এইচ এম গোলাম রব্বানী (৪৫৩১) পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থেকে রাজশাহীর বিভাগীয় কমিশনার।
৩। মোখলেসুর রহমান হবিবুল্লাহ (৪৭০৭) ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থেকে বরিশাল বিভাগীয় কমিশনার।
৪। বিজয় কুমার সাহা, এনডিসি (৫৫৩০) বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান থেকে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







