অপরাধ

‘অপারেশন ডেভিল হান্টে’ ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৪৩

বাংলাদেশে পুলিশ ও সেনা সদস্যরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গত ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্ট’ ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে ১৫২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগাজিন ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

সোমবার ১০ ফেব্রুয়ারি বিকেলে পুলিশ সদর দপ্তরের বিবৃতিতে জানানো হয়, ‘অপারেশন ডেভিল হান্টে’ গত চব্বিশ ঘণ্টায় ৩৪৩ জন এবং অন্যান্য মামলা ও অভিযানে ১১৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, ছয়টি শটগান কার্তুজ, ১০টি ককটেল, ডজন খানেক দেশি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

এর আগে গত শনিবার সন্ধ্যা থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু করে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী। প্রথম দিনের অভিযানে রোববার দুপুর পর্যন্ত আটক করা হয় ১৩০৮ জনকে।

বিষয়:অপারেশন ডেভিল হান্টযৌথ অভিযান
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…