জনপদ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলেসহ পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু

শোকসন্তপ্ত পরিবার ও স্বজনরা বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় শোক প্রকাশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপদজনক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় শোকপ্রকাশের জন্য পরিবারের সদস্য ও স্বজনরা একত্রিত হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নাটোরে পৃথক ঘটনায় বাবা-ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ রোববার বিকালে নাটোর সদর উপজেলার গুনাড়িগ্রামে নিজ বাড়িতে অটোরিকশায় চার্জ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন শুকুর আলী (৩৫)। বিষয়টি দেখতে পেয়ে স্কুল শিক্ষার্থী ছেলে আমির হামজা শুভ (১৩) বাবাকে উদ্ধার করতে গিয়ে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়।

পরে স্বজনরা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবা-ছেলে দুজনকেই মৃত ঘোষণা করেন।

এদিকে একই সময় বাগাতিপাড়া উপজেলার মিশ্রিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলার সময় বজ্রপাতে শপথ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়।

নাটোর থানার অফিসার ইনচার্জ নাসিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিষয়:নাটোরবিদ্যুৎস্পৃষ্ট
প্রতিবেদক

রেজাউল করিম রেজা

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…