গাজীপুর

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শ্রমিকের মৃত্যু

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শ্রমিকের মৃত্যু, দেহ উদ্ধার করছে ফায়ার সার্ভিস. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া তিন শ্রমিকের দেহ উদ্ধার করছে ফায়ার সার্ভিসের কর্মীরা, ঘটনাস্থলে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার আর্মাদা স্পিনিং-২ কারখানার নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নোয়াখালীর কোম্পানীগঞ্জে চর কচ্ছপিয়া গ্রামের আজাদ হোসেনের ছেলে  পিয়াশ-২০, একই এলাকার বেলাল সওদাগরের ছেলে পাভেল-২৩ এবং জামালপুরের বকশীগঞ্জ থানার বগারচর এলাকার মুকুল হোসেনের ছেলে মনোয়ার-৩৫।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত শ্রমিকরা ডেলি লেবারে  সাব-কন্ট্রাকে বিল্ডিং কন্সট্রাকশন  কাজ করতো বলে জানান কারখানার এজিএম এইচ আর এডমিন আরিফুল ইসলাম।

তিনি আরো জানান, সকাল সাড়ে আটটার দিকে কারখানার কাজ করার সময় একটি ২৫ মিলি রড উপরে উঠানোর সময় ১১হাজার ভোল্ট বিদ্যুতের  তারের সাথে রডের স্পর্শ লাগে, এঘটনায়  ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

বিষয়:গাজীপুরগাজীপুরের শ্রীপুরবিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুশ্রীপুর
প্রতিবেদক

ফজলুল হক মোড়ল

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…