রাজনীতি

এনসিপির ৩ নেত্রী ফেসবুক পোস্টে যা বললেন

এনসিপির তিন নেত্রী ফেসবুক পোস্টে যা বললেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন নেত্রীর ছবি, যারা এনসিপির ফেসবুক পোস্টে বক্তব্য রাখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ডা. তাসনিম জারা। এদিকে কাছাকাছি সময়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন এনসিপির আরো তিন শীর্ষ নেত্রী।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

তিন শীর্ষ নেত্রী দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্যসচিব নুসরাত তাবাসসুম ও যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু ফেসবুক পোষ্ট দিয়ে তাদের অবস্থান জানান দেওয়া চেষ্টা করেছেন।

সামান্তা শারমিন তার পোস্টে বলেছেন, আমরা লড়াই ছাড়ব না। আল্লাহ সহায়।

আর নুসরাত তাবাসসুম লিখেছেন, নীতির চাইতে রাজনীতি বড় নয়। কমিটমেন্ট ইজ কমিটমেন্ট।

অন্যদিকে ডা. মাহমুদা মিতু লিখেছেন, এক পয়সা দিয়েও দেশি ভান ধরা পশ্চিমা গং বিশ্বাস করি না। এর চেয়ে যারা ওপেন বলে-কয়ে পশ্চিমা এজেন্ডার পক্ষ নেয় তাদের স্যালুট।

বিষয়:এনসিপিজাতীয় নাগরিক পার্টিজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬পদত্যাগস্বতন্ত্র প্রার্থী
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…