স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

ডেঙ্গু মোকাবিলায় সচেতনতামূলক ছবি মশা নিধন ও সচেতনতা প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ছবি, মশা নিধন কার্যক্রম ও জনসচেতনতা প্রচার।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৪৮ জন রোগী।

রোববার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এসব মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সবচেয়ে বেশি ৯৫ জন আক্রান্ত হয়েছে বরিশাল বিভাগে। দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের হার চট্টগ্রাম বিভাগে। আর এ জ্বরে ঢাকায় দুইজন এবং চট্টগ্রামে একজন মারা গেছেন।

নতুন করে আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮০ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৬৮ জন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১০১ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৫৮ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ৬ শতাংশ নারী। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে মোট ২৪ হাজার ১৮৩ জন। এর মধ্যে ৫৮ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ৩ শতাংশ নারী।

বিষয়:আজকের ডেঙ্গু অবস্থাডেঙ্গুডেঙ্গু আপডেটডেঙ্গুতে মৃত্যু
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…