বাংলাদেশ

৩ সচিবের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের বৈঠক

European Union delegation meets with three secretaries in a formal Bangladesh government meeting. Channel i News - চ্যানেল আই নিউজ

A formal meeting with EU representatives and Bangladeshi secretaries, discussing national and international issues. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশের তিনজন সচিবের সঙ্গে বৈঠক শুরু করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের ৬ জন সদস্য। বৈঠকে উপস্থিত আছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ এবং শ্রম ও কর্মসংস্থান সচিব এহসান ই ইলাহী।

আজ (১৫ নভেম্বর) বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্র, বাণিজ্য এবং শ্রম ও কর্মসংস্থান সচিবের সাথে একটি বৈঠকে মিলিত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের ৬ জন সদস্য। ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পাওলা প্যাম্পেলোনি এই ৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

আজ তিন সচিবের সাথে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের বৈঠকে তৈরি পোশাক কর্মীদের ন্যূনতম মজুরি প্রদানের বিষয়টিসহ শ্রম অধিকার সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়াও আসন্ন নির্বাচন ও চলমান রজনীতি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত রোববার ৫ দিনের সফরে ঢাকায় এসেছেন এই প্রতিনিধি দলের সদস্যরা। ইতিমধ্যে তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন এবং শ্রম প্রতিমন্ত্রী ও বিজিএমইএ নেতাদের সাথে সাক্ষাৎ করেছেন।

বিষয়:ইউরোপীয় ইউনিয়নইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের বৈঠকপররাষ্ট্র সচিববাণিজ্য সচিবশ্রম ও কর্মসংস্থান সচিব
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…