জনপদ

এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে ৩ জনের মৃত্যু

প্রাইভেটকার উল্টে গেছে এক্সপ্রেসওয়েতে, তিনজনের মৃত্যু. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাইভেটকারটি উল্টে গেছে এক্সপ্রেসওয়েতে, ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর যাত্রী ছাউনি এলাকায় একটি প্রাইভেটকার উল্টে প্রাণ হারিয়েছেন তিনজন।

আজ (২১ আগস্ট) বৃহস্পতিবার সকাল ৬টার দিকে মাওয়া থেকে ঢাকাগামী লেনে দ্রুতগতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।

দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা এক্সপ্রেসওয়ের ওই অংশে যান চলাচলে বিঘ্ন ঘটে। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করলে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারান অথবা কোনো অজ্ঞাত যানবাহনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

বিষয়:এক্সপ্রেসওয়েসড়ক দুর্ঘটনা
প্রতিবেদক

রাসেল মাহমুদ

মুন্সিগঞ্জ প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…