জনপদ

ভোলায় বাস–অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

ভোলায় বাস–অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

ছবি: সংগৃহীত

ভোলার লালমোহনে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে।

সোমবার ২৬ জানুয়ারি দুপুর প্রায় ২টার দিকে ভোলা–চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের লালমোহন উপজেলার ডা. আজাহার উদ্দিন কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোলা থেকে চরফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ‘পাটোয়ারী পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস লালমোহনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। দুর্ঘটনায় বাসে থাকা অন্তত ১০ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রাথমিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

বিষয়:ডা. আজাহার উদ্দিন কলেজ গেটদুর্ঘটনাবাস–অটোরিকশার সংঘর্ষমহাসড়ক
প্রতিবেদক

মোঃ হারুন অর রশিদ

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…