চট্টগ্রাম

চট্টগ্রামে ট্রাক চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামে ট্রাকের চাপায় একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত, দুর্ঘটনার স্থান. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে ট্রাকের চাপায় একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত, দুর্ঘটনার স্থান।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় মালবাহী ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তিনজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন নুরুল আবছার। তবে অপর দুইজনের পরিচয় তাৎক্ষণিক ভাবে পাওয়া যায়নি।

সোমবার (২২ জানুয়ারি) বিকালে উপজেলার পদুয়া ইউনিয়নের নয়া পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কক্সবাজারমুখী মাল বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলটি ট্রাকের সামনে চাকায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী তিনজন নিহত হয়।

দোহাজারী হাইওয়ে থানা অফিসার ইনচার্জ খান মুহাম্মদ ইরফান বলেন, দুর্ঘটনাস্থল থেকে বাইক ও ট্রাকটি থানা হেফাজতে নিয়ে আসা হয়। পরবর্তীতে যথাযথ প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

বিষয়:চট্টগ্রামচট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কট্রাক চাপানিহত ৩
প্রতিবেদক

চৌধুরী ফরিদ

চট্টগ্রাম প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…