বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বিগত সরকারের আমলে বিচারবিভাগ, সংসদ , নির্বাহী বিভাগ এই তিন বিভাগ শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে সহায়তা করেছে।
শনিবার (১৯ অক্টোবর) এসব কথা বলেন তিনি।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এসব অনিয়মের বিচার করতে হবে। সাবেক বিচারপতি খায়রুল হককে আগেই গ্রেপ্তার করা দরকার ছিল। খায়রুল হকের মতো আর কোনো জ্ঞানপাপী দেশের এত ক্ষতি করেনি। তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তাকে আইনের আওয়ায় আনার দাবি জানাচ্ছি।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানদণ্ডে যেন প্রতিটা হত্যাকাণ্ডের বিচার হয় আমরা সেই প্রত্যাশা করছি। শেখ হাসিনাকে ফেরত আনতে হবে এবং ভারত আশা করি এতে সহযোগিতা করবে। আমরা ভারতের বন্ধু। ভারত সহসাই শেখ হাসিনাকে ফেরত পাঠালে আমরা বুঝব ভারত আমাদের প্রকৃত বন্ধু।









