ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো ইন্দোনেশিয়াসহ এশিয়ার ৩ দেশ

আকাশে চাঁদ উঠেছে, গাছের silhouette দেখা যাচ্ছে, সন্ধ্যার সময়ের সুন্দর দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনাই। সবার আগে ঈদের তারিখ ঘোষণা করল এশিয়ার এই তিন দেশ।
মঙ্গলবার (২৭ মে) খালিজ টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়, সন্ধ্যায় ইন্দোনেশিয়ার আকাশে জিলহজের নতুন চাঁদ দেখা গেছে।
প্রতিবেদনে বলা হয়, সেই হিসেবে দেশটিতে আগামীকাল বুধবার (২৮ মে) থেকে পবিত্র জিলহজ মাস শুরু হবে, আর ঈদুল আজহা অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার (৬ জুন)।
আর মালয়েশিয়া ও ব্রুনাইতে মঙ্গলবার নতুন চাঁদ দেখা যায়নি। সেই হিসেবে দেশ দু’টিতে আগামী বৃহস্পতিবার (২৯ মে) থেকে জিলহজ মাস শুরু হবে, আর ঈদুল আজহা অনুষ্ঠিত হবে আগামী শনিবার (৭ জুন)।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







