চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক মাসে ২৫৩ কোটি টাকার চোরাচালান সামগ্রী জব্দ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৮ অপরাহ্ন ০৭, অক্টোবর ২০২৪
- সেমি লিড, অপরাধ
A A

চলতি বছরের গত মাস সেপ্টেম্বরে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে মোট ২৫৩ কোটি ৫৬ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় সীমান্তে অভিযান চালিয়ে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদকপাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৪১ জন চোরাকারবারিকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে বিজিবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চোরাচালানকারী ছাড়াও অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২৯৮ জন বাংলাদেশি নাগরিক ও ২৪ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়। এছাড়া এক হাজার ৬২১ জন মায়ানমার নাগরিককে আটকের পর নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবির জব্দ করা চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ২৬ কেজি ৭৫৩ গ্রাম স্বর্ণ, ১০ কেজি রূপা, দুই লাখ ৯৪ হাজার ৪৮২টি কসমেটিক্স সামগ্রী, ২৫ হাজার ৪৪২টি শাড়ি, ৪০ হাজার ১৬ মিটার থান কাপড় এবং ১১ হাজার ৬২০টি থ্রিপিস, শার্টপিস, চাদর, কম্বল ও তৈরি পোশাক।

জব্দ করা চোরাচালান পণ্যের মধ্যে আরো রয়েছে, দুই কেজি ৯৯৩ গ্রাম সাপের বিষ, এক হাজার ৯৭৮ ঘনফুট কাঠ, চার হাজার ৪১ কেজি সার, এক লাখ ১১ হাজার ৯৮০ ঘনফুট কয়লা, ১২ হাজার ৯০০টি মোবাইল ডিসপ্লে, এক হাজার ৯৬০টি চশমা এবং ৩০ হাজার ৬৮৭ কেজি সুতা ও কারেন্ট জাল, আটটি ট্রলি এবং একটি কষ্টি পাথরের মূর্তি।

জব্দ করা নিত্যপণ্যের মধ্যে রয়েছে ২৪ হাজার ৬৬৭ কেজি চা-পাতা, চার লাখ ৭৭ হাজার ৪৫০ কেজি চিনি, তিন হাজার ৭৭৪ কেজি পেঁয়াজ, ৩৭ হাজার ৬১৭ কেজি রসুন, চার হাজার ৬০৪ কেজি জিরা, ৪৫ হাজার ৬১২ কেজি সুপারি ও ২৮ হাজার ৪১৬ কেজি মাছ।

Reneta

যানবাহনের মধ্যে রয়েছে ৯টি ট্রাক, ১৭টি পিকআপ, সাতটি প্রাইভেট কার ও মাইক্রোবাস, ১৯১টি নৌকা, ২১টি সিএনজি ও ইজি বাইক, ১০৮টি মোটরসাইকেল এবং ২১টি বাইসাইকেল।

Jui  Banner Campaign
ট্যাগ: চোরাচালানচোরাচালান জব্দবিজিবিসেপ্টেম্বরে জব্দ
শেয়ারTweetPin

সর্বশেষ

যে পরিকল্পনায় পাকিস্তানকে হারিয়েছে ভারত

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

সৌদিসহ বিভিন্ন দেশে রমজান শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

দুই দেশের নাগরিকদের জন্য চীনে ভিসা ছাড়াই ভ্রমণ সুবিধা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ভারতের সঙ্গে এমন হারের কারণ জানালেন পাকিস্তান অধিনায়ক

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT