চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিলখানা হত্যাকাণ্ডের ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
4:49 অপরাহ্ন 23, ফেব্রুয়ারি 2025
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
Advertisements

২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করেছে সরকার। এখন থেকে প্রতি বছর পালিত হতে যাওয়া এই দিবসটিকে ‘গ’ শ্রেণীভুক্ত হবে। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানা হত্যাকাণ্ডে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। শোকাবহ ও হৃদয়বিদারক দিনকে রাষ্ট্রীয়ভাবে পালনের মাধ্যমে সেনা সদস্যদের আত্মত্যাগকে জাতীয় স্বীকৃতি দেওয়া হলো।

আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ দিবস ঘোষণা করা হয়। উপসচিব তানিয়া আফরোজ ওই পরিপত্রে স্বাক্ষর করেছেন।

পরিপত্রে বলা হয়েছে, সরকার প্রতিবছর ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করেছে এবং তবে সরকারি ছুটি ব্যতীত জাতীয় দিবস হিসেবে পালনের জন্য ‘গ’ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্তকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

ওই সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়/বিভাগ/সংস্থাকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এরআগে গত ২৯ জানুয়ারি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শহীদ পরিবারের সদস্যরা  ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঘটিত পিলখানা হত্যাকাণ্ডে প্রকৃত দোষী ব্যক্তিদের যথাযথ শাস্তির দাবির পাশাপাশি এই দিনটিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণার দাবি জানান।

এতে তারা বলেন, বিপথগামী বিডিআর জোয়ান কর্তৃক ২৫ ফেব্রুয়ারি সংগঠিত উক্ত অপরাধের চাক্ষুষ সাক্ষী আমরা শহীদ পরিবার, বেঁচে ফেরা আফিসারগণ এবং সংবাদমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওর মাধ্যমে সারা পৃথিবী অবলকোন করেছে।

সেদিন পিলখানায় প্রায় ৫ হাজার বি ডি আর সদস্য এবং ৪ হাজারের মতো অস্ত্র মজুদ ছিল, বিডিআর জওয়ানরা আধা ঘণ্টার মধ্য অস্ত্রাগার লুট করে সকল অস্ত্র বের করে নেয় এবং সরাসরি কার্নেজে ব্যবহার করে। সেদিন শুধুমাত্র পিলখানায় বিদ্রোহ সংগঠিত হয়েছে তা নয়, বিপথগামী বি ডি আর সৈনিক কর্তৃক উস্কানির মাধ্যমে সারা দেশের রাইফেল ব্যটালিয়ান ও ট্রেনিং সেন্টারে বিদ্রোহ সংগঠিত হয়।

পৃথিবীর ইতিহাসে এক দিনে ৫৭ জন বিডিআর তথা সেনা অফিসার হত্যার নজীর নাই। তাই ২৫ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণার জন্য শহীদ পরিবারের পক্ষ থেকে বর্তমান সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

ট্যাগ: ২৫ ফেব্রুয়ারিজাতীয় শহীদ সেনা দিবসমন্ত্রিপরিষদ বিভাগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পোশাক খাতে দ্রুত জ্বালানি রূপান্তরের উদ্যোগ গ্রহণের তাগিদ

পরবর্তী

এয়ারকন্ডিশনারে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস রাখতে পরিপত্র জারি

পরবর্তী

এয়ারকন্ডিশনারে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস রাখতে পরিপত্র জারি

জাতীয় নিরাপত্তায় অগ্রণী ভূমিকা পালন করছে এয়ার পাওয়ার: বিমানবাহিনী প্রধান

সর্বশেষ

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ফেব্রুয়ারি 2, 2026

যাদের নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে নামবে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট

ফেব্রুয়ারি 2, 2026

নিজেকে শয়তান মনে করি না: জেফ্রি এপস্টেইন

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version